সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
মালয়েশিয়ায় বিষাক্ত মদ পানে মারা গেছেন দুই বাংলাদেশিসহ মোট ২১ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭ জন। বুধবার রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা থেকে বিষাক্ত মদ পানে হাসপাতালে ভর্তি হন ৫৭ জন। এর মধ্যে ১০ জন বাংলাদেশ, ২৬ জন নেপাল, ১৩ জন মিয়ানমার, ও ২ জন ভারতের নাগরিক। এছাড়া মালয়েশিয়ার স্থায়ী নাগরিক রয়েছেন ৫ জন। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ। ইতোমধ্যে কুয়ালালামপুরের ১২টি এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত মদ বিক্রির অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ৩ হাজার বোতল বিষাক্ত মদ।
Design and developed by ওয়েব হোম বিডি