মালয়েশিয়ায় ৬ মাসে ৩৭৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

মালয়েশিয়ায় ৬ মাসে ৩৭৩ বাংলাদেশির মৃত্যু

Manual7 Ad Code

মালয়েশিয়ায় গত ৬ মাসে ৩৭৩ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

দূতাবাস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সে দেশে মৃত্যুবরণ করেছেন ৩৭৩ জন বাংলাদেশি। এদের মধ্যে স্থায়ী ভাবে দেশের পরিবারের অনুমতি নিয়ে ৩ জনের লাশ দাফন করা হয় এবং বাকী ৩৭০ জনের লাশ দেশে পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাক, রোড অ্যাক্সিডেন্ট ও কনস্ট্রাকশন সাইডে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। তবে এদের মধ্যে মৃত্যুজনিত ক্ষতিপূরণের আওতায় খুবই কম বলে জানালেন সংশ্লিষ্টরা।

নিহতদের মধ্যে যাদের বৈধতা রয়েছে এবং কাগজ পত্র সঠিক তারাই ক্ষতিপূরণ পাবেন। আর এই ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা করে থাকে। আর এ অব্যাহত প্রচেষ্টা ও সক্রিয় আইনি সহায়তায় চলতি মাসে ১৯ লাখ ২০ হাজার ২২ টাকা এবং জুন মাসে ২১ লাখ ২২ হাজার ৮৪৩ টাকা। মোট ৪০ লাখ ৪২ হাজার ৯০৫ টাকা ক্ষতি পূরণ আদায় করা হয়েছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক ধীরগতি ও হয়রানিসহ নানা কারণে বেশিরভাগ শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের একটি পরিসংখ্যানে দেখা গেছে, মারা যাওয়া অর্ধেকেরই বেশি মিয়ানমারের। মিয়ানমারে দমনপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গারাসহ বহু শরণার্থী মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিল। তবে আটক কেন্দ্রে কতজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

Manual8 Ad Code

মানবাধিকার সংস্থাগুলো বলছে, রোগে ভুগে যাদের মৃত্যু হয়েছে তারা পর্যাপ্ত স্যানিটেশন, খাবারের অভাবে, শারীরিক নিগ্রহ কিংবা চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code