মিরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

মিরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

Manual3 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম গেটের সামনে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- বাবা আসাদুজজামান (৪০) ও ছেলে রোকন (৬)। শুক্রবার রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব জানান, ছেলেকে নিয়ে রাত সোয়া ৯টায় স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে রিকশায় করে মিরপুর ৬ নম্বরে নিজেদের বাসায় ফিরছিলেন আসাদুজ্জামান।

Manual5 Ad Code

এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে রিকশায় ধাক্কা দিলে বাবা-ছেলে নিচে পড়ে যান। তখন ট্রাকটি তাদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত‌্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকচালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

Manual8 Ad Code

ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code