মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Manual1 Ad Code

download-1

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মিরসরাইয়ের মহাসড়কে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ডাকাতরা নিজামপুরে মহাসড়ক ব‌্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করে এই সময়ে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস‌্যও আহত হন।

তিনি বলেন, ফেনী থেকে র‌্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা।  সড়কে ব‌্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র‌্যাব সদস‌্যরাও গুলি চালায়।

গোলাগুলির কিছুক্ষণ পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল ৩ জনকে থেকে আহত অবস্থায় উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ‌্য কেন্দ্রে নিয়ে যায় র‌্যাব। সেখানে কর্তব‌্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা । নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code