মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮

মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

Manual2 Ad Code

মিশরের উত্তরাঞ্চলের বাহেইরা প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে বলে জানা গেছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

জানা গেছে বুধবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আল বাহেইরা গভর্নরেটের অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে। এলাকাটির অবস্থান মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে অবস্থিত। সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায় আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকেরা এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছেন।

Manual1 Ad Code

পুলিশ ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সূত্র:আল জাজিরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code