মুম্বাইয়ে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

মুম্বাইয়ে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৫

Manual5 Ad Code

ভারতে মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ উপশহর ঘাটকোপরে মঙ্গলবার দুপুরে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। বিমানে থাকা দু’জন পাইলট এবং দু’জন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিহত হয়েছেন। বিমান বিধ্বস্ত এলাকায় একজন নিহত হয়েছেন। ইতোমধ্যে উদ্ধারকাজে নেমেছে দমকল কর্মীরা। তারা দুজনের লাশ উদ্ধার করেছে।

Manual5 Ad Code

জানা গেছে, উত্তর প্রদেশ সরকারের বিচক্রাফট কিং এয়ার সি৯০ বিমানটি অবতরণের ঠিক আগে গাটকোপরে ভেঙে পড়ে। একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। চলছে আগুন নেভানোর কাজ।

Manual3 Ad Code

ভারতের বেসামরিক বিমান সংস্থার মহাপরিচালক জানান, বিমানটি পরীক্ষামূলকভাবে জুহু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এদিকে এলাকাটিতে ঘন জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সূত্র : জি নিউজ ও এনডিটিভি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code