সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই থেকে গোয়ার মহাসড়কে একটি সেতু ধসে পড়লে অন্তত ২২ জন নিখোঁজ হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, দুটি যাত্রী বোঝাই বাস সেতুটি ধসের সময় বন্যার পানিতে তলিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাটেল বার্তা সংস্থা এপিকে জানান, উদ্ধারকারীরা গাড়ি দুটোকে অথবা কোনো যাত্রীরই সন্ধান এখনো করতে পারেনি। প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যানবাহনকে ঘুরিয়ে নতুন সেতুর রাস্তায় পাঠানো হচ্ছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ওপি সিংহ জানিয়েছেন, উদ্ধার কাজে ৮০ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছে। ডুবুরীদেরও ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সেতুটি ধসে যাওয়ার সময় কমপক্ষে দুটি বাস সেখানে ছিল। সাবিত্রি নদীতে পড়ে বন্যার পানিতে তলিয়ে যায় যেগুলো।’
এর আগে গত মার্চে কলকাতায় নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়লে অন্তত ২০ জন নিহত ও ১০০ জন আহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি