মুসলিম বিরোধী দাঙ্গার তদন্ত করবে শ্রীলংকা, কারফিউ প্রত্যাহার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

মুসলিম বিরোধী দাঙ্গার তদন্ত করবে শ্রীলংকা, কারফিউ প্রত্যাহার

Manual8 Ad Code

শ্রীলংকা সরকার দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া মুসলিম বিরোধী দাঙ্গার বিষয়ে তদন্ত করবে। সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর দ্রুততার সাথে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর এএফপি’র।

Manual6 Ad Code

সিরিসেনার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি প্যানেল এ দাঙ্গার ঘটনা তদন্ত করবেন। দেশটিতে চারদিনের দাঙ্গায় তিনজন নিহত ও অপর ২০ জন আহত হয়। এছাড়া দাঙ্গার সময় ২শ’র বেশী ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়।

এদিকে সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই জেলার কারফিউ শনিবার ভোর থেকে তুলে নেয়া হলেও সেখানে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশংকায় এ দ্বীপ রাষ্ট্রে সামরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সংখ্যালঘু মুসলিমদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দেশটিতে কয়েকশ’ বৌদ্ধ ভিক্ষু ও মানবাধিকার কর্মী মুসলমানদের ওপর হামলার ঘটনার শুক্রবার কঠোর নিন্দা এবং তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, এ দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code