মুসলিম বিরোধী পোস্ট করায় ফেসবুকে ‘ব্লকড’ নেতানিয়াহুর ছেলে

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

মুসলিম বিরোধী পোস্ট করায় ফেসবুকে ‘ব্লকড’ নেতানিয়াহুর ছেলে

Manual1 Ad Code

মুসলিম ও ফিলিস্তিনি বিরোধী পোস্ট করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করেছিল ফেসবুক। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটি জানায়, এক ফিলিস্তিনের হাতে দুই ইসরায়েলি সৈন্য নিহতের প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার তার করা একটি পোস্ট মুছে ফেলে ফেসবুক। তিনি চান যেন সব মুসলিম ইসরায়েল থেকে চলে যায়- তার এমন একটি পোস্টও মুছে ফেলে ফেসবুক।

Manual7 Ad Code

রোববার ইয়াইর টুইটারে তার ক্ষোভ উগরে দেন। ফেসবুক ২৪ ঘণ্টা তাকে ব্লক করার বিষয়টিকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। এতে তিনি ফেসবুক থেকে মুছে ফেলা তার বৃহস্পতিবারের পোস্টটির স্ক্রিনশটও যুক্ত করেন। তিনি ফেসবুককে ‘চিন্তা-ভাবনার পুলিশ’ বলে উল্লেখ করেন।

Manual3 Ad Code

এই বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ইয়াইরের পোস্টগুলো ঘৃণ্য বক্তব্যের মধ্যে পড়ে এবং এগুলোতে ফেসবুকের স্ট্যান্ডার্ড লঙ্ঘিত হয়েছে। তাই তার পোস্টগুলো আমারদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছে। এই ধরনের সব পোস্টই মুছে ফেলা হবে। ফেসবুক তার নীতিতে অটল থাকবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই যে ফেসবুকের সমালোচনা করে যেসব পোস্ট করা হয় তা কখনোই মুছে ফেলা হয় না। কিন্তু তার অভিযোগ ফেসবুকের সমালোচনামূলক পোস্ট মুছে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code