মুস্তাফিজ অতিরিক্ত খেলে ইঞ্জুরিতে না পড়ে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

মুস্তাফিজ অতিরিক্ত খেলে ইঞ্জুরিতে না পড়ে : প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

p1EexVmMzKAg

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : আইপিএল জয়ী ও আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার জন্য কাটার মাস্টার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে ২০১৫-১৬ অর্থ বছরের ৩২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতেই প্রধানমন্ত্রী তরুণ ক্রিকেটার মুস্তাফিজকে অভিনন্দন জানান।

Manual1 Ad Code

এছাড়াও প্রধানমন্ত্রী আইপিএলে মুস্তাফিজের খেলার বিশেষ মুহূর্তগুলো প্রজেক্টরে দেখেন। তবে মুস্তাফিজ অতিরিক্ত খেলে যাতে ইঞ্জুরিতে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে পরিকল্পনা মন্ত্রীকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

সোমবার রাতে আইপিএল জয় করে দেশে ফিরলেই গোলাপের মুকুটে ফুলেল অভ্যর্থনায় সিক্ত হন কাটার মাস্টার মুস্তাফিজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিমান বন্দরে কাটার মাস্টারকে লালগালিচা সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code