মৃত্যু পরোয়ানা শুনলেন নিজামী

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

মৃত্যু পরোয়ানা শুনলেন নিজামী

Manual8 Ad Code

images (2)

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : জামায়াতের আমির মতিউর রহমান নিজামী তার মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় শুনেছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ এ আজ বুধবার সকাল ১০টা ৫ মিনিটে তাকে পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়। কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে নিজামীর মৃত্যুর পূর্ণাঙ্গ রায়ের কপি কাশিমপুর কারাগারে পাট-২ এ এসে পৌঁছায়। পরে সকাল ১০টা ৫ মিনিটে তাকে মৃত্যুর পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়।

Manual6 Ad Code

রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন আসামি পক্ষ রিভিউ পিটিশন দায়েরের জন্য ১৫ দিন সময় পাবেন। আজ থেকে এই সময় গণনা শুরু হবে। এ সময়ের মধ্যে রিভিউ পিটিশন দায়ের না করলে নিজামীর দণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা থাকবে না। তবে রিভিউ পিটিশন দায়ের করা হলে দণ্ড কার্যকরের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে।

নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রায় পর্যালোচনা করে অবশ্যই রিভিউ পিটিশন দায়ের করা হবে। যেসব অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে আশা করি রিভিউতে সেসব অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।

Manual6 Ad Code

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে গত ৬ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ পেল।

প্রকাশিত রায়টি ১৫৩ পৃষ্ঠার। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। রায়ে একমত পোষণ করে তাতে স্বাক্ষর করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে রায়টি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code