মেক্সিকোয় গণকবর থেকে ৩২ লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

মেক্সিকোয় গণকবর থেকে ৩২ লাশ উদ্ধার

Manual2 Ad Code

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির  কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর প্রেস টিভি।

Manual1 Ad Code

স্থানীয় প্রসিকিউশন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে গ্রামীণ এলাকায় একটি কলা বাগানের অদূরে শনিবার প্রথম গণকবরটি সনাক্ত করা হয়। সেখানে নয়টি লাশ ছিল।

Manual5 Ad Code

সূত্রটি জানিয়েছে, এছাড়া পাশেই অপর দুটি গণকবর সনাক্ত করা হয়েছে। এসব কবরের লাশ প্রায় সম্পূর্ণই পচে গেছে।পরে একই অফিসের অপর সূত্র থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।  ঘটনার তদন্ত চলছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে দেশটির জিতলালার পাহাড়ি এলাকা থেকে  উদ্ধার করা হয়েছিল ৩২টি লাশ। ওই লাশগুলোর মধ্যে ৩১টি পুরুষের এবং একটি নারীর ছিল। কাকতালীয়ভাবে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code