মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনাও…….

প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬

মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনাও…….

Manual1 Ad Code

images (6)স্পোর্টস ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে টানা তিন বছর ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। আর এই দুঃখ এবং ক্ষোভ থেকেই অবসরের ঘোষণা দেন মেসি। কিন্তু মেসির অবসর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

২০১৫ কোপা আমেরিকার পর ২০১৬ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে ছিলেন রোমেরো। শতবর্ষী কোপার টাইব্রেকারে প্রথম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে জয়ের স্বপ্ন দেখালেও মেসির পেনাল্টি মিসে সব স্বপ্ন মাটিতে মিশে যায়। পরবর্তীতে বিলিয়াও পেনাল্টি মিস করলে ২৩ বছরের শিরোপাখরা আরো দীর্ঘায়িত হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোমেরো বলেন, ‘মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনাও করতে পারি না।

Manual5 Ad Code

মেসির এমন আকস্মিক অবসরে হতবাক রোমেরোও। চারটি ফাইনালে দলকে হারতে দেখেছেন মেসি। তার উপর শেষ তিন বছরে তিনবার। স্বভাবতই ক্ষোভটা অনেক বেশি ছিল। নিজের শেষ বিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন তিনি। কিন্তু দিন শেষে ফলাফল রানার্সআপ ট্রফি। রোমেরোর মতে মেসি অনেকটা রেগেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ‘আমার মনে হয়, সে অনেকটা রেগে এবং ক্ষোভ থেকেই অবসর নিয়েছে কেননা এবার আমাদের অনেক ভালো সুযোগ ছিল।

Manual6 Ad Code

অবসর নিলেও মেসি ছাড়া যে আর্জেন্টিনা দল বর্তমানে কল্পনাও করা যায় না সেটি ভালো করেই জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপার। তাই মেসির ফিরে আশার অপেক্ষা করবেন  বলেও জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code