মোবাইল বিস্ফোরণে আঙুল ও চোখের আলো হারালো কিশোর

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

মোবাইল বিস্ফোরণে আঙুল ও চোখের আলো হারালো কিশোর

Manual6 Ad Code

মোবাইল বিস্ফোরণে হাতের তর্জণী আঙুল হারিয়েছে চীনের মেং জিসু নামে ১২ বছরের এক কিশোর। মোবাইল চার্জে থাকা অবস্থায় এ ঘটনাটি ঘটে। তবে বিস্ফোরণে শুধু আঙুল নয়, এক চোখের আলো হারিয়েছেন ওই  কিশোর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশের হিচি এলাকার ওই বালক ঘরে একটি ফোন চার্জ দেওয়ার সময় এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় ফোনের বিভিন্ন টুকরো তার চোখে ঢুকে যায়। তবে প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। মোবাইল কোম্পানির কাছ থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

এ ঘটনায় ওই বালক ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে চিকিৎসকরা তার পরিবারকে নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জিসুকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code