সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ছাত্রলীগের দুই কর্মী মোহাম্মদ আলী সাহবাব ও নাহিদ আহমদ মাহি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) ভোরে তাদের তাদের গ্রেফতার করা হয়।
এদিকে দুই কর্মীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই সংগঠনের পাঁচ জন নেতাকর্মীর নাম ও ছবি প্রকাশ করেছে জেলা পুলিশ।
শনিবার রাতে ওই পাঁচ জনের নাম ও ছবি প্রকাশ এবং তাদের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছে পুলিশ।
সন্দেহভাজন এই পাঁচ জন হলেন- পৌর এলাকার ধরকাপন গ্রামের আজিজুল হক বুলুর ছেলে সৈয়দ ফারদিনুল হক সৌমিক (২২), শহরের শমশের নগর রোডের বাদশা মিয়ার ছেলে আরাফাত রহমান (২৪), রাজনগর থানার চকিরাই গ্রামের সিরাজুল ইসলাম মুক্তির ছেলে আশফাকুল ইসলাম মাহদী (১৮), মহলাল গ্রামের আইয়ুব হাসানের ছেলে তামিম হাসান (২২), সদর উপজেলার মাথারকাপন গ্রামের জাফির মিয়ার ছেলে প্রতীক (২২) ও মৌলভীবাজার পৌর এলাকার বড়হাট গ্রামের আকিকুল হকের ছেলে তুষার (২৫)।
এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রুবেল নামের একজনকে রাজনগর উপজেলা থেকে গত শুক্রবার ভোরে আটক করে পুলিশ। রুবেলের তথ্যের ভিত্তিতেই এই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, এদেরকে ধরিয়ে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি আরো জানান, সন্ধানদাতা ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিমাংশে নির্জন স্থানে ছাত্রলীগ কর্মী মো. আলী সাহবাব ও নাহিদ আহমদ মাহীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি