মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ৮, ২০২২

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

Manual1 Ad Code

পুলিশ কনস্টেবল রাকিব আলী (ফাইল ফটো)

Manual1 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় রাকিব আলী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কামরান রহমান ও আনিস মিয়া নামে আরও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

রোববার (০৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার শেরপুর গোলচত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দেয়। দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত রাকিব আলীর বাড়ি  সুনামগঞ্জের দোয়ারাবাজার।

 

এ তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির কাছাকাছি শেরপুর গোলচত্বর এলাকায় সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দেয়, পরবর্তীতে তিনজন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে কনস্টেবল রাকিব আলী নিহত হন এবং অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১৩ জন  আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাসচালক পালিয়ে গেছেন।

 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, আহত অবস্থায় পুলিশ সদস্য রাকিবকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালেই রয়েছে। আমরা বাসচালকের খোঁজসহ পরবর্তী সব ব্যবস্থা নিচ্ছি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code