মৌলভীবাজারে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’র উদ্বোধন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

মৌলভীবাজারে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’র উদ্বোধন

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ‘বিশুদ্ধ খাদ্য আদালত’-এর উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (২০ এপ্রিল) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মুহম্মদ আলী আহসান নিরাপদ খাদ্য আইনের অধীন বিশুদ্ধ খাদ্য আদালত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নিসা খানম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা বেগম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. এস. এম আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সামছুল আরেফিন, স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া।

 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান নির্দেশনায় মৌলভীবাজার জেলার মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ অভিযান পরিচালনা করেন- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক।

 

Manual5 Ad Code

বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনায় সহযোগিতা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. সামছুল আরেফিন, স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, জেলা পুলিশ প্রশাসনসহ অনেকে।

 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে বিশুদ্ধ খাদ্য আদালত নিয়মিত পরিচালনা করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code