মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান পরিচালনাকালে হাতেনাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম বলে জানিয়েছে দুদক।

দুদক জানিয়েছে, মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ এপ্রিল) অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টিম সরেজমিনে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।

Manual7 Ad Code

অভিযান পরিচালনাকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনা একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।

Manual1 Ad Code

অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সাথে বহিরাগতদের যােগাযােগ ও টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম রয়েছে মর্মে প্রতীয়মান হয়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

Manual5 Ad Code

দুদক জানিয়েছে, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে মঙ্গলবার ১০টি অভিযোগের বিষয়ে (৩টি অভিযান, ০৭টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code