ম্যানহাটনে বোমা হামলা : অভিবাসন আইন সংস্কার করা জরুরি : ট্রাম্প

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

ম্যানহাটনে বোমা হামলা : অভিবাসন আইন সংস্কার করা জরুরি : ট্রাম্প

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র কংগ্রেসের জন্য অভিবাসন আইন সংস্কার করা ‘কতটা জরুরি’- নিউ ইয়র্কে বোমা হামলার ঘটনা সেটাই দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার নিউ ইয়র্কে বোমা হামলার ওই ঘটনায় আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে দায়ী করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে অফিসযাত্রীদের ভিড়ের সময়ে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল ও টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনের মধ্যবর্তী টানেলে ঘরে তৈরি বোমায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন ওই যুবক।

Manual4 Ad Code

ওই ঘটনায় হামলাকারীর পাশাপাশি তিন পুলিশ সদস্যও আহত হন বলে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual6 Ad Code

হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ওই যুবক।

ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই নীতি পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত অভিবাসন আইন সংস্কার করা।

ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও চাদ- মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code