ম্যানহাটনে সন্ত্রাসী হামলাকারী বাংলাদেশি তরুণ গ্রেফতার?

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

ম্যানহাটনে সন্ত্রাসী হামলাকারী বাংলাদেশি তরুণ গ্রেফতার?

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। হামলাকারীকেও আহত অবস্থায় আটক করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে হামলায় জড়িত সন্দেহে আটক ওই আহত ব্যক্তি বাংলাদেশি বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে। দ্য নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনে হামলাকারী সন্দেহে আটক ২৭ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। তিনি ব্রুকলিনের বাসিন্দা।

Manual2 Ad Code

কথিত ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই যুবক এই হামলা চালিয়েছেন বলে সংবাদমাধ্যমগুলো দাবি করে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নিল সাংবাদিকদের জানান, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ।

এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ আখ্যা দিয়ে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘সন্ত্রাসীরা বিজয়ী হবে না। আমরা নিউইয়র্কবাসী।’

Manual4 Ad Code

স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটনের মধ্যাঞ্চলে অথরিটি বাস টার্মিনালের একটি আন্ডারপাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্ডারপাস দিয়ে হামলাকারী হাঁটার সময় এ বিস্ফোরণ হয়। খুব সম্ভবত সেটি পাইপ বোমা ছিল। অসতর্কতাবশতঃ আগেই বিস্ফোরিত হয়ে থাকতে পারে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে ট্রেনলাইন খালি করে ফেলা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফার্স্ট রেসপন্স টিমের সদস্যরা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code