যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ নিহত ৩

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ নিহত ৩

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের তালাহাসির একটি যোগব্যায়ামের স্টুডিওতে স্থানীয় সময় গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হামলা চালায় এক বন্দুকধারী। এসময় তিনি ৬ জনকে গুলি করেন।

Manual8 Ad Code

গুলিবিদ্ধদেরকে হাসপাতালে নেয়া হলে দুজন মারা যান। ঘটনাস্থলে ভুক্তভোগীদের সঙ্গে ধস্তাধস্তির সময় নিজের বন্দুকের গুলিতে মারা যান বন্দুকধারীও।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তালাহাসি পুলিশ প্রধান মাইকেল ডেলেও’র বরাত দিয়ে এসব কথা জানিয়েছে সিএনএন।

Manual6 Ad Code

তিনি বলেন, সন্দেহভাজন এই বন্দুকধারীর নাম স্কট পল বেইয়েরলে। ফ্লোরিডার ডেলটোনার এই বাসিন্দা ভুক্তভোগীদের সঙ্গে ধস্তাধস্তির সময় নিজের বন্দুকের গুলি বিদ্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে মারা যান ন্যান্সি ভ্যান ভেসেম (৬১) এবং মাউরা বিংকলি (২১)। অন্য ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

তালাহাসি পুলিশ প্রধান বলেন, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে তালাহাসির এই স্টুডিও থেকে ফোন কল পাওয়া মাত্রই ঘটনাস্থলে রওনা হয় পুলিশ। ফোন কল পাওয়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে মৃতাবস্থায় পায় পুলিশ।

তিনি বলেন, ঘটনাস্থলে বন্দুকধারীর সঙ্গে গুলিবিদ্ধদের হাতাহাতি হওয়ার আলামত পাওয়া যায়। হয়তো একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা করছিল। পুলিশ তাৎক্ষণিক হামলাকারীর সঙ্গে গুলিবিদ্ধদের কী সম্পর্ক তা জানতে পারেনি।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সব আলামত দেখে মনে হচ্ছে এটা একজনেরই কাজ। পুলিশ তার নাম ছাড়া আর কিছুই জানতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code