সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই ঘটনার পর নাইগ্রো ও দমকল বাহিনীর কমিশনার জেমস ও’নিল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
নিউ ইয়র্ক দমকল বাহিনীর ফায়ার কমিশনার ড্যানিয়েলে নাইগ্রো বলেন, আমাদের উদ্ধার অভিযানে খুব কষ্টকর ছিল। কারণ ওই পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাঁধা ছিল। তাই তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে।
ঘটনাস্থলেই দুইজন মারা যায়। উদ্ধারের পর বাকি তিনজনও মারা যায় বলে জানানো হয়েছে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, একটি ব্যক্তিগত ফটোশুটের জন্য লিবার্টি হেলিকপ্টারস নামের ওই কোম্পানির যান ভাড়া করা হয়েছিল। তারা বলছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার আগে সেটি উল্টে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি