সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূর নাম শারমিন খাতুন (২২)। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন খাতুন (২২) তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, চার মাস আগে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানীগ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুনের সঙ্গে তাড়াশের চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে জহুরুল যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে নির্যাতন করতো। এরই জের ধরে রবিবার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে মৃতদেহটি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যায়।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস.আই) তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর শরীরে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি