রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল ১৭ জনের প্রাণ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল ১৭ জনের প্রাণ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও লেগুনাটি  কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।

 

Manual2 Ad Code

এতে মাইক্রোবাসের ভেতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন। এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ছয়জন মারা গেছেন। সব মিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

Manual5 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, তিন গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এনিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code