রাত ৮টার পর শিক্ষার্থীদের বাড়ির বা‌ইরে আড্ডা না দেওয়ার নির্দেশ : এসপি উত্তম প্রসাদ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

রাত ৮টার পর শিক্ষার্থীদের বাড়ির বা‌ইরে আড্ডা না দেওয়ার নির্দেশ : এসপি উত্তম প্রসাদ

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
শিক্ষার্থীদের রাত ৮টার পর বাড়ির বা‌ইরে আড্ডা না দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও পু‌লিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক।

 

রোববার (৩০ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

 

তিনি বলেন, অনলাইনে জুয়া ও মোবাইল গেমিংয়ে আসক্ত থাকা স্কুল শিক্ষার্থীরা যেন রা‌তে বের না হ‌তে পা‌রে এজন্য তিনজন শীর্ষ পু‌লিশ কর্মকর্তাকে দা‌য়িত্ব দেওয়া হ‌চ্ছে। অনলাইন জুয়া শুধু এক‌টি প‌রিবার‌কে নয় এক‌টি সমাজকে ধ্বংস ক‌রে দেয়।

 

পুলিশ সুপার আরও বলেন, কোনো চাঁদাবাজদের স্থান এ জেলায় হবে না। শতভাগ চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত কর‌তে পু‌লিশ কাজ ক‌রে যা‌বে।

 

Manual1 Ad Code

ঠাকুরগাঁও পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় নতুন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু (এখন টিভি), সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সামসুজ্জুহা (ইনডিপেনডেন্ট টিভি), সদস্য এস,এম জসিম উদ্দিন (একুশে টিভি), জয়নাল আবেদীন বাবুল (আরটিভির স্টাফ রিপোর্টার), হারুন অর রশিদ (দৈনিক বাংলাদেশের খবর), রেজওয়ানুল হক রিজু (দৈনিক লাখোকন্ঠ), শাহ মো: নাজমুল ইসলাম (দৈনিক সকালের সময়), মো: সাদ্দাম হোসেন (দৈনিক আজকের পত্রিকা), এমএ সামাদ (এটিএননিউজ) মোঃ ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ) প্রমুখ।

 

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

মতবিনিময়কালে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

পুলিশ সুপার জেলার বিভিন্ন উন্নয়ন-সম্ভাবনা এবং নানা সমস্যা এবং তা সমাধানে গুরুত্বপুর্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও সর্বোপরী জেলার আইন-শৃংখলা উন্নয়নকল্পে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

(সুরমামেইল/মোঃ ইসলাম/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code