রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী : কাদের

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী : কাদের

Manual8 Ad Code

মেইল ডেস্ক : রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর স্থগিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক বন্ধুত্ব বজায় আছে। এখানে বয়কটের কোনো ঘটনা ঘটেনি।

 

ভারতের সাথে কোনো সমস্যা হলে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ভারত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। দেশটির পার্লামেন্টে কিছু পাস হলে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

 

Manual8 Ad Code

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ১ম সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর দিল্লী ও শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর মেঘালয় যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করেন তারা।

 

আরও পড়ুন » পররাষ্ট্রমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরও বাতিল

Manual7 Ad Code

 

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি সরকারকে কড়া বার্তা দিতে চেয়েছেন। শুক্রবার ‘বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে বার্তা হাসিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে সহিংস বিক্ষোভের মধ্যেই বাংলাদেশের দুই মন্ত্রীর দেশটি সফর বাতিলের এ সিদ্ধান্ত আসে।

 

ব্রিটিশ পার্লামেন্টে হ্যাট্রিক বিজয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপসহ চারজন বাংলাদেশি বিজয়ী হয়েছেন। এই সাফল্য দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

Manual3 Ad Code

 

আসন্ন কেন্দ্রীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ২১তম জাতীয় সম্মেলন হবে সাড়া জাগানো শ্রেষ্ঠ সম্মেলন। এরইমধ্যে মেয়াদোত্তীর্ণ ২৯টি জেলার সম্মেলন শেষ হয়েছে। নতুন কমিটি দেয়া হয়েছে।

 

এ সময়, সরকার হটাতে বিএনপি নানামুখী ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code