রাস্তা অবরোধের শাস্তি ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

রাস্তা অবরোধের শাস্তি ৭ বছরের কারাদণ্ড

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। রাস্তা অবরোধসহ ৯ ধরনের অপরাধ করলে সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে এ খসড়া অনুমোদন দেন মন্ত্রিসভা।

Manual8 Ad Code

সোমবার (০৫ জুন) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আগে এ আইনে সর্বোচ্চ ২ থেকে ৫ বছরের শাস্তি দেওয়া হতো। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

Manual2 Ad Code

মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘এ আইনের ৪ ধারায় শাস্তির বিধানে পরিবর্তন আনা হয়েছে। এ আইনের আওতায় কেউ অপরাধ করলে এখন সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হবে। অপরাধগুলোর মধ্যে রয়েছে- কেউ যদি ভয়ভীতি দেখায়, বল প্রয়োগ করে, রাস্তা অবরোধ করে, জোর করে মালামাল ও সুযোগ সুবিধা আদায় করে, আকাশ, নৌ ও বিমান যান চলাচলে বাধা দেয়, যানবাহনে গতি কমালে, গতি ঘুরিয়ে দিলে এ আইনের আওতায় সাজা দেওয়া হবে।’

Manual8 Ad Code

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক প্রস্তাবিত ‘কনভেনশন অন দ্য ফিজিক্যাল প্রোটেকশন অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস’ এর খসড়া ও এর অনুসমর্থনের প্রস্তাব, বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সইয়ের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভনমেন্ট অব দ্য রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন কো-অপারেশন কনসার্নিং রিটার্ন অব স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল ফ্রম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট টু দি রাশিয়ারন ফেডারেশন’ এর খসড়ায় এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code