‘রূপকথা’র তিশা-হৃদয়!

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

‘রূপকথা’র তিশা-হৃদয়!

Manual1 Ad Code

download (1)বিনোদন ডেস্ক : তিশা ও হৃদয় খান। দুজন দুই জগতের জনপ্রিয় মুখ। প্রথমবারের মতো এবার ঈদের একটি খণ্ড নাটকে দর্শকরা তাদের একসঙ্গে দেখতে পাবেন। নাটকের নাম ‘রূপকথা’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাহিনী ও পরিচালনায় এর নাট্যরূপ দিয়েছেন আসাদ জামান। আজ রাজধানীর উত্তরখানে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। নাটকটি প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, এবারই প্রথম দর্শকরা এ জনপ্রিয় দুই মুখকে টিভিতে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাবেন। দুজনই দুঅঙ্গনের জনপ্রিয় তারকা। একটি ভালোবাসার গল্প থাকছে এ নাটকে। আশা করি, সবাই এটি পছন্দ করবেন। এদিকে, হৃদয় খান বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি জানান, এ নাটকে আমার চরিত্রের নাম থাকছে ফাহাদ। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি আমার সুর ও সংগীতে একটি গানও থাকবে। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। এখানে তিশাকে চন্দ্রা নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিশা নাটকটি নিয়ে বলেন, ছোট পর্দায় তেমন কাজ করা হয় না এখন। সম্প্রতি আমার ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পেল। মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। আর এবারের ঈদে একটি ভিন্নধর্মী গল্প পেলাম। হৃদয় খানের গান শ্রোতারা খুব পছন্দ করে। আমারও তার গাওয়া বেশকিছু গান পছন্দের। আশা করছি, কাজটি দর্শকদের পছন্দ হবে। ‘রূপকথা’ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শাওন এবং আবদুল্লাহ রানা। এবারের ঈদে চ্যানেল আইয়ে এ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক। উল্লেখ্য, তিশা ও শাকিব খান অভিনীত ‘মেন্টাল’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code