রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর সমর্থন অব্যাহত থাকবে : তেরেসা মে

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর সমর্থন অব্যাহত থাকবে : তেরেসা মে

Manual6 Ad Code

নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্কটের কথা জাতিসংঘে বারবার তোলা হচ্ছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, এই সঙ্কট সমাধানে মিয়ানমারকে তারা চাপ দিয়ে যাচ্ছেন।

Manual1 Ad Code

দেশটির পার্লামেন্টে একটি কমিটির বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।-খবর আনাদুলু অনলাইন।

Manual7 Ad Code

তেরেসা মেকে প্রশ্নটি করেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির প্রধান স্টিভেন টুইগ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে এবং মানুষ যাতে তাদের কথা ভুলে না যায়, এ জন যা কিছু করা দরকার, আমরা তাই করব। এতে মানুষের সচেতনা আরো বাড়বে বলে মনে করেন তিনি।

Manual4 Ad Code

গত বছর আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করে। এতে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code