রোহিঙ্গা নিধন: ৭ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

রোহিঙ্গা নিধন: ৭ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

Manual5 Ad Code

রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংস অভিযানে নেতৃত্ব দেওয়ায় এবং মানবাধিকার লঙ্ঘনের অপরাধে দেশটির সেনাবাহিনীর একজন জেনারেলসহ ৭ উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এর আগে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি এবং দেশটির সেনাবাহিনীকে যেকোনো ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ইইউ। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

Manual2 Ad Code

অভিযুক্ত ৭ কর্মকর্তার বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের ৭ সেনা কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত ও ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানো, ইইউতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।

সেনাবাহিনীর এই বর্বর অপারেশনে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ কারণে অভিযুক্ত সাত কর্মকর্তার বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

Manual3 Ad Code

ইইউ এই ঘোষণার পর, মিয়ানমার সোমবার সেনাবাহিনীর একজনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি এবং দেশটির সেনাবাহিনীকে যেকোনো ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ইইউ।

মিয়ানমারের পশ্চিমাঞ্চল রোহিঙ্গা কমান্ড প্রধান মেজর জেনারেল মং মং সোয়ে মার্কিন ওই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

Manual3 Ad Code

গতবছরের শেষের দিকে তাকে রাখাইন থেকে প্রত্যাহার করে নেয় দেশটির সেনাবাহিনী। ওই সময় রাখাইনে পশ্চিমাঞ্চল কমান্ডের অভিযানের সময় চালানো নৃশংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এই কর্মকর্তা।

এইট সিকিউরিটি পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার থ্যান্ট জিন ও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। বিচারবহির্ভূত হত্যা, রোহিঙ্গাদের বাড়ি-ঘরে পরিকল্পিত অগ্নিসংযোগসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও।

মিয়ানমারের সেনাবাহিনীর আরো পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ, তাদের সবাই জেনারেল পদমর্যাদার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code