লন্ডনে গ্যাসলাইনে ছিদ্র, নাইটক্লাব থেকে ১৪৫০ জনকে উদ্ধার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

লন্ডনে গ্যাসলাইনে ছিদ্র, নাইটক্লাব থেকে ১৪৫০ জনকে উদ্ধার

Manual2 Ad Code

লন্ডনে গ্যাসলাইনে ছিদ্রের ঘটনায় একটি হোটেল ও নাইটক্লাব থেকে প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

Manual3 Ad Code

ব্রিটিশ রাজধানীর কেন্দ্রস্থল ওয়েস্টমিনস্টারের বাতাসে উচ্চমাত্রার গ্যাসের উপস্থিতি রেকর্ড করার পর পার্শ্ববর্তী একটি হোটেল ও নাইটক্লাব থেকে এক হাজার ৪৫০ জনকে সরিয়ে নেয় লন্ডনের ফায়ার সার্ভিস বিভাগ।

এর আগে লন্ডন পুলিশ জানিয়েছিল, স্ট্রান্ড স্ট্রিটে গ্যাস লিকের কারণে কর্তৃপক্ষ আগাম সতর্কতার অংশ হিসেবে ওয়েস্টমিনস্টারের কিছু বাণিজ্যিক সংস্থা ও হোটেল থেকে লোকজন সরিয়ে নিয়েছে।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম সতর্কতার জন্য লন্ডনের ব্যস্ততম রেলস্টেশন চ্যারিং ক্রস বন্ধ করে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code