লন্ডনে ছুরি নিয়ে হামলা : বৃদ্ধ নারী নিহত, আহত ৫

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

লন্ডনে ছুরি নিয়ে হামলা : বৃদ্ধ নারী নিহত, আহত ৫

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ক্তরাজ্যের রাজধানী লন্ডনে ছুরি নিয়ে হঠাৎ হামলা ছালিয়েছে এক দুর্বৃত্ত। এসময় ছুরিকাঘাতে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন। লন্ডনের কেন্দ্রীয় এলাকা রাসেল স্কয়ারে এমন ঘটনা ঘটেছে। বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ওই হামলার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ।

Manual3 Ad Code

ঘটনাস্থলে গিয়ে ছয়জন আহতকে পাওয়া যায়; কিছুক্ষণ পর আহত এক নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বয়স ৬০ এর কোঠায় বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

রাত ১০টা ৩৯ মিনিটে ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে টেসার গান ব্যবহার করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে অথবা মানসিক স্বাস্থ্য এ ঘটনার একটি ‘উল্লেখযোগ্য কারণ’ হতে পারে। বিবিসি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code