লন্ডনে ভারতীয় দূতাবাসে পাকিস্তানিদের হামলা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

লন্ডনে ভারতীয় দূতাবাসে পাকিস্তানিদের হামলা

Manual1 Ad Code

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানিরা। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে হওয়া বিক্ষোভের সময় তারা ভারতীয় দূতাবাসের জানালার কাঁচও ভেঙেছে। এ নিয়ে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ করেছে ভারত।

Manual5 Ad Code

ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজারের মতো ব্রিটিশ-পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে। কর্মসূচিটির নাম দেয়া হয়েছিল ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ শেলিং ইন কাশ্মীর’।

এসময় দূতাবাসকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। এতে দূতাবাসের একাধিক জানালার কাঁচ ভেঙে যায়। পরে ওই ছবি টুইট করে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাদিক খান নিজেও একজন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ। তবে তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক টুইটে বার্তায় তিনি লিখেছেন, এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না। এর নিন্দা করছি।

Manual3 Ad Code

এদিকে ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দূতাবাসের সামনে ফের বিক্ষোভ হয়েছে। দূতাবাস চত্বরের ক্ষতি করা হয়েছে।

Manual3 Ad Code

এর আগে গত ১৫ আগস্টও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। তাদের হাতে ছিল খালিস্তান ও কাশ্মীরের পতাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোতে থাকলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। তারপরই তারা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, কাঁচের বোতল ছোড়ে।

ওই বিক্ষোভের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরও গতকাল এই বিক্ষোভ হলো।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code