লাইবেরিয়ার স্কুলে আগুন লেগে প্রাণ গেলো ২৬ শিশুর

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

লাইবেরিয়ার স্কুলে আগুন লেগে প্রাণ গেলো ২৬ শিশুর

Manual1 Ad Code

লাইবেরিয়ার একটি ইসলামিক স্কুলে লাগা আগুনে ২৬ জন শিশু এবং দুজন শিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর।

Manual4 Ad Code

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার বাইরে প্যানেসভিলে শহরের একটি ইসলামিক স্কুলে আগুন লাগে। আগুন লাগার সময় ওই স্কুলের মসজিদের পাশে একটি ভবনে শিশুরা ঘুমাচ্ছিল।

Manual6 Ad Code

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত শিশুদের বয়স ১০ বছরের মতো। ওই ভবনে জরুরি বহির্গমন পথ না থাকায় শিশুরা আগুন লাগার পর বের হতে পারেনি। এমনকি জানালাগুলোতেও নিরাপত্তার জন্য লোহার দণ্ড দেয়া ছিল। ফলে জানালা দিয়েও বের হতে পারেনি তারা।

Manual7 Ad Code

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ভয়ঙ্কর এই সংবাদটির শুনে আমি স্থির থাকতে পারিনি। সঙ্গে সঙ্গে নিহত শিশুদের পরিবারগুলোকে সমবেদনা জানাতে এসেছি। একজন মাত্র নাগরিক নিহত হলেও সেটা কষ্টের। আর এক্ষেত্রে তো আলাদা করে বলার কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code