লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

মৃত শিশুরা হলো- ওই গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানান, সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সুষি ও বর্ষা। একপর্যায়ে পানিতে ডুবে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ তাদের দেখতে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) অরনজিত দাস বলেন, একসঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ দাফন অনুমতি দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code