সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানানো হয়নি। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় আটকের সংখ্যা ৩৫।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি