লিবিয়া উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ৬৩ শরণার্থী

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

লিবিয়া উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ৬৩ শরণার্থী

Manual5 Ad Code

লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৬৩ শরণার্থী নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জেনারেল আইয়ুব কাশেম জানান, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌযানে ১০৪ জন আরোহী ছিল। জাহাজটি ত্রিপোলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়। একই অঞ্চলে অপর দুই অভিযানে উদ্ধার হওয়া ২৩৫ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সাথে এই ৪১ জনকে নিয়ে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ সোমবার ত্রিপোলিতে ফিরে এসেছে। এদের মধ্যে ৫৪ জন শিশু ও ২৯ জন নারী রয়েছে।

Manual3 Ad Code

কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।

Manual1 Ad Code

শুক্রবার থেকে রোববারের মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর এটি ছিল সর্বশেষ জাহাজ ডুবির ঘটনা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code