লিবিয়া উপকূলে নৌকাডুবি; শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

লিবিয়া উপকূলে নৌকাডুবি; শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

Manual8 Ad Code

লিবিয়া উপকূলে নতুন করে নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার (২০ আগস্ট) আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স বা এমএসএফ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সঙ্গত সব কারণেই আমরা আশঙ্কা করছি যে, শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নিশ্চিতভাবে কেউ কোনো দিন তা জানতে পারবে না।’

Manual2 Ad Code

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

Manual3 Ad Code

গত মাসেও দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাস উপকূলে প্রায় ২৫০ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ইরিত্রিয়া ও সাব-সাহারা অঞ্চলের নাগরিক ছিল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code