লেডি ডন, যার নামে কাঁপে এলাকা!

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮

লেডি ডন, যার নামে কাঁপে এলাকা!

Manual5 Ad Code

বয়স মাত্র বছর কুড়ি। স্কুলের গণ্ডি পেরিয়েছেন কিনা কেউ জানেন না। তবে তাকে এক নামে সবাই চেনেন। অবশ্য শুধু চেনেন বললে ভুল হবে, এলাকা কাঁপে তার নামে। কারণ তিনি লেডি ডন অস্মিতা গোহিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে তার নামে। কয়েকবার গ্রেফতারও হয়েছেন অস্মিতা। কিন্তু পরে জামিনে ছাড়া পেয়ে যান।

Manual4 Ad Code

/

সম্প্রতি এই ‘লেডি ডন’ ফের শিরোনামে। সোমবার সকালে ভারতের গুজরাট রাজ্যের সুরাতের একটি পানের দোকানে তলোয়ার নিয়ে ঢুকে ৫০০ টাকা ‘চাঁদা’ চাওয়ার অভিযোগে ফের গ্রেফতার হন অস্মিতা ও তার বন্ধু রাহুল। ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিও।

Manual6 Ad Code

গত মার্চে দোলের দিনও ধারালো অস্ত্র হাতে কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়ান অস্মিতা। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।

Manual3 Ad Code

Manual7 Ad Code

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই লেডি ডন। ফেসবুকে নিজেকে স্বনির্ভর বলে পরিচয় দিয়েছেন তিনি। তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রচুর ছবিও রয়েছে। এমনকি সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে বা তলোয়ার নিয়েও নিজের ছবি পোস্ট করেছেন অস্মিতা।

নামিদামি বাইক এবং গাড়ি চালানোর শখ রয়েছে তার। ফেসবুকে আড়াই হাজার বন্ধু ও ১২ হাজার ফলোয়ার রয়েছে ডনের।

ফেসবুক-বায়োতে অস্মিতার স্বীকারোক্তি, ‘আমি জীবনটা অন্যভাবে বাঁচতে পছন্দ করি, আশায় ভরসা করে নয়, নিজের শর্তে বাঁচি।’ সুত্র : আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code