সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে তার আগেই বন্দুকধারী ঐ স্থান থেকে সটকে পড়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি