শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করলেন মোদি ও হাসিনা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮

শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করলেন মোদি ও হাসিনা

Manual8 Ad Code

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ ভবন’র উদ্বোধন করেছেন। শুক্রবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় দু’দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ওই ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ওই ভবনে সাড়ে চারশ’ আসনের প্রেক্ষাগৃহ রয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসভিত্তিক সংগ্রহশালার পাশাপাশি ভবনটিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ের গ্রন্থের সংগ্রহ নিয়ে একটি পাঠাগারও তৈরি করা হয়েছে। পাঠাগারের জন্য বাংলাদেশ থেকে কমপক্ষে সাড়ে তিন হাজার বই আনা হয়েছে।

বাংলাদেশ ভবন-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়

Manual5 Ad Code

আজ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দু’দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। শেখ হাসিনা এ সময় আন্তর্জাতিক জ্বলন্ত ইস্যু রোহিঙ্গাদের সমস্যার কথা তুলে ধরে তাদেরকে মানবতার খাতিরে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফেরাতে চাই। এ ব্যাপারে তিনি ভারতের উদ্দেশ্যে সহায়তা করার আহ্বান জানান, যাতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়।

Manual5 Ad Code

বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে এসে আমি শান্তি ও আনন্দ উপভোগ করছি।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘কোনো মন্দিরে মন্ত্রোচ্চারণের সময় যে অনুভূতি হয়, আমার এখন সেই অনুভূতিই হচ্ছে।’

Manual4 Ad Code

ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বঙ্গবন্ধুর নামে ভবন তৈরি করতে চান বলে ঘোষণা দিয়ে বলেন, বিশ্বভারতী থেকে আমাকে আমন্ত্রণ করায় আমি খুব গর্বিত। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুই বাংলার। রবীন্দ্রনাথ ও নজরুল, একই বৃন্তে দু’টি কুসুম। মমতা তার ভাষণে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের গভর্নর কেশরিনাথ ত্রিপাঠিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code