শাহজালালে এক লাখ সৌদি রিয়ালসহ আটক ১

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

শাহজালালে এক লাখ সৌদি রিয়ালসহ আটক ১

Manual1 Ad Code

images

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : এক লাখ সৌদি রিয়ালসহ সিঙ্গারপুর যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে আনিস (৪৮) নামের ওই যাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার মহাপরিচালক ড. মাইনুল খান। তিনি বলেন, আকট আনিস মুন্সীগঞ্জের নুরুল ইসলামের ছেলে। সিঙ্গাপুর বিমান টিআর-২৬৫৭ এ উঠার সময় বিমানের বর্ডিংব্রিজ-২ থেকে তাকে আটক করা হয়। তার হ্যান্ডব্যাগ থেকে আরও ৬০২ সিঙ্গাপুর ডলার এবং ৫৩ ইউএস ডলার পাওয়া গেছে। ফরেক্স আইন অনুযায়ী, যাত্রাপথে একজন যাত্রী সর্বোচ্চ ৫ ডলার বহন করতে পারে। গত ৩ মাসে আনিস ১৫ বার সিঙ্গাপুর যাতায়াত করেছেন। মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code