শাহজালাল সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

শাহজালাল সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার

Manual8 Ad Code

2015-02-11_6_638645সুরমা মেইল ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুদফায় মোট ১৪ কেজি ৬০০ গ্রাম সোনা আটক করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ১৪ কেজি ১০০ গ্রাম, আর বুধবার সকালে আরও ৫০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউসের সূত্র জানায়, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ফ্লাইট এসকিউ ৪৪৬ শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপর গার্মেন্টস পণ্য হিসেবে সিঙ্গাপুর থেকে কার্গোতে আসা একটি পণ্যের চালান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। আর সে চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেট থেকে বেরিয়ে আসে স্বর্ণ, যার ওজন ১৪ কেজি ১০০ গ্রাম।

Manual1 Ad Code

এছাড়া, বুধবার সকালে মালয়শিয়া ফেরত আজর আলী নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আরও ৫০০ গ্রাম স্বর্ণ।

Manual6 Ad Code

আহসানুল কবির বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code