সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় লজ্জিত হলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন অভিযুক্ত স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বলেন, ধর্মকে নিয়ে কটাক্ষ করায় তাকে (শ্যামল কান্তি) এ শাস্তি দিয়েছি। এখানে প্রায় পাঁচ হাজার লোক জড়ো হয়েছিল। তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সে জনরোষ থেকে তাকে বাঁচানোর জন্য এ শাস্তি দেয়া হয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন সেলিম ওসমান।
তিনি জানান, ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যকারীকে শাস্তি দেয়ার অপরাধে ফাঁসি হলেও মাথা পেতে নিতে তার আপত্তি নেই।
সেলিম ওসমান বলেন, এ বিষয়ে তদন্ত করে বিচারে যদি আমাকে ফাঁসিও দেয়া হয়, তা আমি মেনে নেব। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছেন, তাদের শাস্তি দেয়ার জন্য আমি ক্ষমা চাইব না।
এ সময় সেলিম ওসমান জানান, যত দিন এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি না হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি যত দিন প্রতিবেদন দাখিল না করবে, তত দিন পর্যন্ত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও সংসদ সদস্য পদে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি