শিশুদের তাহাজ্জুদ

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

শিশুদের তাহাজ্জুদ

Manual2 Ad Code

ধর্ম-দর্শন ডেস্ক :
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাহাজ্জুদ পড়েছেন- عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ‏.‏

Manual5 Ad Code

 

ইব্‌নু ‘আব্বাস (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, একদা আমি আমার খালা মায়মুনা (রা.) এর নিকট রাত্রি যাপন করলাম। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের সালাতে দাঁড়ালেন, আমিও তাঁর সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম। আমি তাঁর বামপাশে দাঁড়িয়ে ছিলাম, তিনি আমার মাথা ধরে তাঁর ডানপাশে দাঁড় করালেন। সহিহ বুখারী, হাদিস নং ৬৯৯

 

Manual7 Ad Code

তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল দশ বছর।

 

صلَّيتُ مع النَّبيِّ ﷺ، فقمتُ إلى جَنبِه عن يَسارِه، فأخَذَني فأَقامَني عن يَمينِه. قال: وقال ابنُ عبّاسٍ: وأنا يَومَئذٍ ابنُ عَشْرِ سِنينَ.

 

আমি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম। আমি তাঁর বামপাশে দাঁড়িয়ে ছিলাম, তিনি আমার মাথা ধরে তাঁর ডানপাশে দাঁড় করালেন। তখন দশ বছরের বালক। মুসনাদে আহমদ-৩৪৩৭

 

অর্ধেক রাতেই তাহাজ্জুদ পড়তে উঠেছিলেন- حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، .‏

 

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু আব্বাস (রা.) থেকে বর্ণিত: এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমন্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। সহিহ বুখারী, হাদিস নং ১৮৩

Manual8 Ad Code

 

শিশু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অজু থেকে নিয়ে তাহাজ্জুদ সবকিছু শিখে ফেললেন।

 

Manual3 Ad Code

ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ، فَقَامَ، فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ‏

 

আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘আব্বাস (রা.) থেকে বর্ণিত: অতঃপর সূরা আল-ইমরানের শেষ দশটি আয়াত তিলাওয়াত করলেন। অতঃপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে অযূ করলেন। অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্‌নু আব্বাস (রা.) বলেন, আমিও উঠে তিনি যেরূপ করেছেন তদ্রুপ করলাম। তারপর গিয়ে তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন। অতঃপর তিনি দু’রাকআত সালাত আদায় করলেন। তারপর দুরাক’আত, তারপর দুরাক’আত, তারপর দুরাক’আত, তারপর দুরাক’আত, তারপর দুরাক’আত, তারপর বিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাঁর নিকট মুয়ায্‌যিন এলে তিনি দাঁড়িয়ে হাল্কাভাবে দুরাক’আত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফাজরের সালাত আদায় করলেন। সহিহ বুখারী, হাদিস নং ১৮৩।

 

শৈশব থেকে শিশুদেরকে তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা প্রশংসনীয়। লেখক: মুফতি আরিফ বিন হাবিব


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code