শীতে ঠাণ্ডা লাগা রোধে কিছু খাবার

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

শীতে ঠাণ্ডা লাগা রোধে কিছু খাবার

Manual4 Ad Code

নগর জীবনে হালকা শীতের আমেজ, ভোরের কুয়াশা। দরকার একটু সাবধাণতা। কেননা এ সময়ে ঠাণ্ডা লেগে জ্বর, সর্দি, কাশি হওয়ার ঝুঁকি থাকে। তাই এই সময় আমাদের একটু বেশিই খেয়াল রাখা উচিত শরীরের প্রতি। আর এর প্রথম ধাপটি হতে পারে সঠিক খাওয়া-দাওয়া। শীতের বিভিন্ন শাক-সবজি ও ফলমূল প্রতিদিনের ডায়েটে রাখলে দেহের সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করার পাশাপাশি ঠাণ্ডা লাগা রোধেও সহায়ক হতে পারে।

Manual7 Ad Code

ঠাণ্ডা-কাশি ইত্যাদি ছোঁয়াচে রোগ প্রতিরোধে সরিষা পাতা বেশ কার্যকর। এতে ভিটামিন, মিনারেল, এন্টিঅক্সিডেন্ট রয়েছে। শীতে প্রতিদিন তরকারিতে সরিষা বাটা বা সরিষা দিলে উপকার পাওয়া যাবে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানা বা আনার। টক জাতীয় শীতকালীন ফল যেমন জলপাই, কামরাঙ্গা বেশি বেশি খাওয়া উচিত।

সবুজ শাকের সময় হল শীতকাল। বাজার ভর্তি এসব সবুজ শাকে বিদ্যমান ভিটামিন এ, সি ও কে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে ঠাণ্ডা লাগা রুখতে সাহায্য করে। তাই রোজ প্লেট ভরে নিয়ে নিন সবুজ শাক। এই সময় সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আলু খান। আলুর ভিটামিন সি ও বি৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শীতকালের কুমড়ো শরীরের জন্য দারুণ উপকারী। কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি৬, কে এবং ফোলেটও রয়েছে। লেবু জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি এর প্রধান কাজ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। এ সময় প্রচুর লেবু জাতীয় ফল যেমন পাতিলেবু, কমলালেবু, মুসাম্বি বাজারে ওঠে। প্রতিদিনের ডায়েটে তাই লেবু রাখুন।

Manual3 Ad Code

শীতে ঠাণ্ডা এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে মাশরুম দারুন উপকারী। মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। গাজরে রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে এবং বেটা ক্যারোটিন। এছাড়া এটি উচ্চমাত্রার ফাইবার, এন্টিঅক্সিডেন্ট এবং মিনারেলে ভরপুর। গাজর ঠাণ্ডা এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে।

Manual6 Ad Code

শীতে আদা খাওয়া ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠাণ্ডা-কাশি দূর করতে শীতে ডায়েটে ননিহীন দুধ, চর্বিহীন প্রোটিন, গমের রুটি রাখা উচিত। এর পাশাপাশি ব্যায়াম, কম মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code