শুভশ্রীর বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

শুভশ্রীর বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Manual6 Ad Code

file (3)

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান আদলতে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌগত চক্রবর্তী শিক্ষিকার অভিযোগপত্রটি এফআইআর হিসেবে বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই নারী বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলের শিক্ষিকা। অভিনেত্রী শুভশ্রীর বাবা ওই স্কুলেরই কেরানী পদে কর্মরত।

তার বিরুদ্ধে অভিযোগ, গত ২০ জুন সোমবার স্কুলের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে একটি কক্ষে আলোচনা চলছিল। সেসময় কক্ষে ঢুকে দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ওই শিক্ষিকাকে গালিগালাজ করেন। এমনকি কাঠের চেয়ার দিয়ে ওই শিক্ষিকার ওপর হামলাও করেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি চরম অশ্লীল ইঙ্গিতও করেন দেবপ্রসাদ। এ ঘটনায় বৃহস্পতিবার বর্ধমান আদালতের দ্বারস্থ হয় ওই শিক্ষিকা। বিষয়টি জানানো হয়েছে মহাকুমা শাসক এবং দেশটির জাতীয় নারী কমিশনেও।

Manual3 Ad Code

অবশ্য দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার অভিযোগ, তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। এদিকে সিনেমার নায়িকার বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হওয়ায় বর্ধমান শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code