শেখ মুজিব বিদ্রোহী ছিলেন না, রাষ্ট্রই বানিয়েছিল : নওয়াজ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

শেখ মুজিব বিদ্রোহী ছিলেন না, রাষ্ট্রই বানিয়েছিল : নওয়াজ

Manual6 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, রাষ্ট্রই তাকে বিদ্রোহী বানিয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় নওয়াজ এ মন্তব্য করেন।

নওয়াজের অভিযোগ, বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার হয়ে আসছেন তিনি। যা তাকে বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছে।

Manual8 Ad Code

তিনি বলেন, ১৯৭১ সালে ঢাকার সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছিল। যে কারণেই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম হয় বাংলাদেশের।

এসময় ১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নওয়াজ। তিনি বলেন, রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর না করার কারণেই ভয়াবহ পরিণতি হয়েছিল।

Manual1 Ad Code

নওয়াজ তার বক্তৃতায় বলেন, পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদেরকে আলাদা করে দিয়েছি।

Manual5 Ad Code

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণের পর বিচারপতি হামিদুর রহমান কমিশন একটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং পরিষ্কার প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু আমরা সেই প্রতিবেদনটিও পড়ে দেখিনি।

Manual2 Ad Code

আমরা কী এটা নিয়ে কাজ করেছিলাম? আজকের পাকিস্তান ভিন্ন ধরনের হতে পারতো। যে ধরনের গেম খেলা হয়েছে। তা সঠিকভাবে খেলা হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রী কোনো বারই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি। সূত্র : দ্য ডন

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code