শেখ হাসিনার ‘দৃঢ় ও সাহসী’ নেতৃত্বের ভূয়সী প্রশংসায় মোদি

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

শেখ হাসিনার ‘দৃঢ় ও সাহসী’ নেতৃত্বের ভূয়সী প্রশংসায় মোদি

Manual2 Ad Code

ভারত সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দৃঢ় ও সাহসী’ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সোমবার (২৩ এপ্রিল) নয়া দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সফরকারী আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মোদি এই প্রশংসা করেন।

এসময় বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমানের জীবন ও দর্শন থেকে ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতাদের মোদি বলেন,  ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের নিজের দেশের দিকে তাকিয়ে দেখুন। আর্থ-সামাজিক উন্নয়নের সব কটি সূচকে আপনারা এখন পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছেন।’

তিনি বলেন, ‘একাত্তরে বঙ্গবন্ধুর স্বপ্নকে সত্যি করে পাকিস্তান ভেঙে যে রাষ্ট্রের জন্ম হয়, আজ সব সূচকে তারা সেই পাকিস্তানের চেয়ে কত এগিয়ে গেছে— ভাবাই যায় না। আজ কোথায় পাকিস্তান, আর কোথায় বাংলাদেশ!’

মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয়ার কথা তুলে ধরে মোদি বলেন, ‘ভারত চায়, যত দ্রুতসম্ভব এই সংকটের নিষ্পত্তি হোক এবং রোহিঙ্গারা মিয়ানমারে তাদের বাসভূমিতে ফিরতে সক্ষম হোক।’ বাংলাদেশের প্রতি সমর্থনের কথাও জানান তিনি।

তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে মোদি বলেন,  এই চুক্তি হওয়া উচিত। এ নিয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের আমি তিস্তা চুক্তির যৌক্তিকতা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual5 Ad Code

ভারতের প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিজয় কে গোখলে, বাংলাদেশ ও মিয়ানমারে নিযুক্ত ভারতের যুগ্ম-সচিব শ্রী পিয়া রঙ্গনাথান ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার।

Manual2 Ad Code

বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতা হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও আরও ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক ও আবদুর রহমানের মতো শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলিও।

পরে সন্ধ্যায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির নতুন কার্যালয়ে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতাদের। তাতে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাম মাধব, ভাইস-প্রেসিডেন্ট বিনয় সহস্রবুদ্ধেসহ দলের সিনিয়র নেতারা।

Manual3 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল রোববার ভারত সফরে গেছেন। তিন দিনের সফর শেষে মঙ্গলবারতাদের দেশে ফেরার কথা রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code