শেরপুরে দুই বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

শেরপুরে দুই বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

Manual4 Ad Code
ফাইল ছবি

 

সুরমা মেইল ডেস্ক : বগুড়ার শেরপুরে দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual5 Ad Code

 

শনিবার (২০ মার্চ) সকালে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে হাসপাতালে পৌঁছার আগেই দুইজন মারা যান।

 

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি বাস মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

Manual3 Ad Code

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code